1. আমাদের কথা
আলাইয়ারপুর কাজিরহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা
প্রতিষ্ঠার সনঃ1941ইংরেজী
প্রতিষ্ঠাতাঃ কাজী আজহার উল্যাহ মিয়া
দাতাঃকাজী আজহার উল্যাহ উল্যাহ মিয়া।
বর্তমান পৃষ্ঠপোষকতাঃ কাজী আজহার উল্যাহ মিয়ার 2য় কন্যা রহীমুন্নেছা এর বড় ছেলে আলহাজ রহীমে আজিম রেদওয়ানী জোহা।
2.
লক্ষ্য ও উদ্দেশ্যঃ
লক্ষ্যঃ অত্র অঞ্চলের মুসলমান ছেলে-মেয়েদের ইসলামী শিক্ষা তথা দ্বীনি শিক্ষা অর্জনের মাধ্যমে নৈতিক চরিত্র গঠন পুর্বক সত্যিকার মানুষরূপে গড়ে তোলা এবং কোরআন ও হাদীস সমূহ আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ ও জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত করার প্রয়াস পাবে।
উদ্দেশ্যঃ দুনিয়ার শান্তি পরকালে আল্লাহর সন্তুষ্টি অর্জন।
3. মাদ্রাসার ইতিহাস
আলাইয়ারপুর কাজিরহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি বেগমগঞ্জ উপজেলার 12নং কুতুবপুর ইউনিয়নে আলাইয়ারপুর গ্রামের পশ্চিম উত্তর সীমায় কাজী বাড়ির সামনে আবস্থিত।
রাসূলে করিম (সঃ) বলেছেন প্রত্যেক নর নারীর উপর দ্বীন ইসলাম শিক্ষা করা ফরজ। রাসূল (সঃ) আরও বলেছেন একটি আয়াত হলেও অন্যের নিকট পৌঁছে দাও। অত্র এলাকায় 1941 ইং সনের পূর্বে দ্বীনি ইসলাম শিক্ষার কোন সুযোগ সুবিধা ছিলনা। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে নািই অথচ মুসলমান হিসাবে কোরআন হাদীস পড়া সকলের জন্য আবশ্যক ছিল। অনেকে আগ্রহ প্রকাশ করলেও শিক্ষার কোন সুযোগ না থাকায় দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত হয়ে থাকত । গ্রামে গ্রামে মক্তব শিক্ষা ছিল সেখানে কোরআন শরিফ পড়া ও দোয়া,কালমা,দরুদ ইত্যাদি শিক্ষা দেয়া হত। শিক্ষকের বেতন ও অন্যান্য খরচের জন্য চাউল ধান তোলা হত।